আলমডাঙ্গা ডিসি ইকো পার্ক পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খোকন

আপলোড তারিখঃ 2017-02-13 ইং
আলমডাঙ্গা ডিসি ইকো পার্ক পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খোকন ছবির ক্যাপশন:

`IMG_20170212_162916`

আলমডাঙ্গা অফিস: গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা ডিসি ইকো পার্ক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেখ সামসুল আবেদীন খোকন। জেলা পরিষদের চেয়ারম্যান ডিসি ইকো পার্কে পৌছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ও জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ এলাকাবাসী। জেলা পরিষদ চেয়ারম্যান আলমডাঙ্গা ডিসি ইকো পার্ক মাটি ভরাটের উন্নয়নের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি ডিসি ইকোপার্ক নির্মাণে প্রয়োজনীয় সহযোগীতা করার আশ^াস প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খ. শাহ আলম মন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাজুল ইসলাম স্বপন, শাহীন রেজা, লিভেন, রেজাউল করীম, হাফিজ, বাবুল, টুটুল, নজরুল, সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, এসএম গোলাম সরোয়ার শামীম, দ্বিপক বিশ^াস, বিল্লাল মাষ্টার, কামরুল, জামজামি ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন, শুকুর আলী, আফরোজা খাতুন, বাদশা, নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, সুফল চৌধুরী, বাবলু চৌধুরী, সিরাজ উদ্দিন, গোলজার, আরিফুল ইসলাম, আনার উদ্দিন, জসিম আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)