শৈলকুপায় ধানক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-02-11 ইং
শৈলকুপায় ধানক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে শুক্রবার মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বা পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর হবে। শুক্রবার সকাল ১০টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে গলাকাটা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি শিবু হালদার জানান, রামচন্দ্রপুর গ্রামের ধানক্ষেতে এক ব্যক্তির গলাগাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। তবে তার মাথাটি এখনো পাওয়া যায়নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান, অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)