কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

আপলোড তারিখঃ 2017-02-01 ইং
কালীগঞ্জে  ট্রাকের ধাক্কায় পল্লী  চিকিৎসক নিহত ছবির ক্যাপশন:

`ghjghjghj`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আজিজুর রহমান মোটর সাইকেলযোগে কালীগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। পথে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)