দর্শনার জুয়েলারী ব্যাবসায়ী যুবলীগ নেতা মিলন হোসেনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2017-02-01 ইং
দর্শনার জুয়েলারী ব্যাবসায়ী যুবলীগ নেতা মিলন হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

`31.1দর্শনা অফিস : এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরলোক গমন করলেন দর্শনার যুবলীগ নেতা জুয়েলারী ব্যাবসায়ী মিলন হোসেন (ইন্না লিল্লাহি....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মিলন দর্শনা ইসলাম বাজারের মৃত রওশন আলীর ছেলে।  গতকাল মঙ্গলবার বেলা ৪ টার দিকে খুলনা ফোরটিচ হাসপাতালে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানাগেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ৯ টার দিকে তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এসময় বন্ধু-বান্ধব ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। শেষ বারের মত মিলনের লাশ দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার শতশত নারী-পুরুষ ওই রাতেই তার নিজ বাড়িতে ভিড় জমায়। পারিবারিক সুত্রে জানা গেছে  আজ বুধবার কেরুজ বাজার মাঠে তার লাশের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। এদিকে মিলনের মৃত্যুর কথা শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও দর্শনা বাজার কমিটিসহ দর্শনার সকল শ্রেণী পেশার মানুষ। পারিবারিক সুত্রে আরও জানাযায়, গত এক সপ্তাহ আগে যশোর থেকে বাড়ি আসার পথে বিকাল সাড়ে তিনটার দিকে  কালিগঞ্জে একটি চায়ের দোকানে পানি ও চা খায়। খাওয়ার পর পরই তার বুকে প্রচন্ড ব্যাথা শুরু হয়। এ সময় মিলনকে নেয়া হয় যশোর হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ওই দিনেই খুলনা ফোরটিচ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রেফার করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার হার্টে একটি রিং লাগায়। এর পর পুরো একদিন সুস্থ্য থাকার পর আবার মিলন ব্রেনস্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলে। সেই থেকে ওই হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল সোয়া ৪ টার দিকে মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)