চুয়াডাঙ্গার সাতগাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মম নির্যাতন বেধড়ক পিটুনিতে মা ও নানি রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2017-02-01 ইং
চুয়াডাঙ্গার সাতগাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মম নির্যাতন বেধড়ক পিটুনিতে মা ও নানি রক্তাক্ত জখম ছবির ক্যাপশন:

`DSC00525`

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি এতিমখানাপাড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুলকে নির্মম অত্যাচার শেষে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামীর বাড়ির লোকজন। এসময় জান্নাতুলকে ঠেকাতে গেলে তার মা ও নানিকেও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে তারা। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এতিমখানাপাড়ার জান্নাতুলের বাড়িতে এঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার টিটুর মেয়ে জান্নাতুলের বিয়ে হয় একই এলাকার জহিরের ছেলে ওমরের সাথে। বিয়ের পর থেকেই ওমর তার স্ত্রী জান্নাতুলের ওপর অত্যাচার করতে থাকে। ফলে জান্নাতুলের পরিবারের লোকজন তাদের বিবাহ বিচ্ছেদ করে। এরই সূত্র ধরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে এতিমখানাপাড়ায় ওমরের মা অনজুম, খালা ইয়াসমিন ও বড় ভাবি সাবিনা তালাকপ্রাপ্তা জান্নাতুলের বাড়িতে যায়। এসময় বিবাহ বিচ্ছেদ কেন ঘটলো এই প্রশ্ন তুলে জান্নাতুলকে বাঁশ দিয়ে পেটাতে থাকে তারা। পরে জান্নাতুলের মা রশিদা খাতুন ও নানী জামেনা খাতুন থামাতে গেলে তাদেরকেও বাশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। এতে তিনজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রির্পোট লেখা পর্যন্ত জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)