গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুরে বিজিবির অভিযান তাজা গুলি ও ইনজেসকশহ গ্রেফতার শফি

আপলোড তারিখঃ 2017-01-31 ইং
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুরে বিজিবির অভিযান তাজা গুলি ও ইনজেসকশহ গ্রেফতার শফি ছবির ক্যাপশন:

`Munshipur1-450x237`

কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রাম থেকে ভারতীয় ৩টি তাজা বন্দুকের গুলি ও ৩২০ পিছ ভারতীয় ডাইকোফেন ইনজেকশনসহ শফিদুল ইসলামকে (৩৫) আটক করেছে বিজিবি। সোমবার বেলা আড়াইটার এ বিষয়ে পৃথক ২টি মামলা দিয়ে শফিদুলকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃত শফিদুল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা মুন্সিপুর গ্রামের গনি মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানায়, গতসোমবার ভোর ৫টার দিকে মুন্সিপুর ক্যাম্পের হাবিলদার মো. মোরশেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের গনি মন্ডলের ছেলে শফিদুলকে ভারতীয় ৩টি বন্দুকের তাজা গুলি ও ৩২০পিস ভারতীয় ডাইকোফেন ইনজেকশনসহ আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় অস্ত্র আইনে একটি ও মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে একটি পৃথক দুটি মামলা করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ ব্যাপারে সোমবার  দুপুর আড়াইটার দিকে বিজিবি হাবিলদার মোরশেদ বাদি হয়ে দুইটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৪/৩৫,তারিখ ৩০-০১-১। শফিদুলের ইসলামের পরিবার জানান এসব মালামাল সীমান্তের দালাল ঝন্টুর। সে এর মূল হোতা। তাকে ফাসানো হয়েছে শফিদুল নির্দোশ।অপরদিকে মুন্সিপুর গ্রামবাসী সুত্রে জানা গেছে শফিদুল মুন্সিপুরের ফারুককে তার গোলায় এসব মালামাল রেখে দিয়ে ফাঁসাতে গেলে তারা হাতেনাতে তাকে আটক করে গনধোলায় শেষে বিজিবির কাছে সোর্পদ করে লোকজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)