ঝিনাইদহে মহিলা কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2017-01-31 ইং
ঝিনাইদহে মহিলা কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:

`edrb`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সাথী খাতুন (১৯) নামে এক মহিলা কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন। সাংবাদিকরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, সাথী খাতুন গলায় রশি দিয়ে ঝিনাইদহ পুলিশ লাইনস এ আত্মহত্যার চেষ্টা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফালগুনি রানী সাহা জানান, সোমবার বেলা ২টার দিকে সাথী খাতুনকে নিয়ে মোহনা নামে এক মহিলা কনস্টেবল হাসপাতালে আসেন। তার অবস্থা আশংকা মুক্ত বলা যাচ্ছে না। ৭২ ঘন্টা পর বলা যাবে। তবে বিকাল ৫টার দিকে এএসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন নারী পুলিশ সাথীকে ইজিবাইকে পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ আরআই অফিসে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কেও কথা বলতে রাজি হন নি। এমনকি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ফোন ধরেন নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)