মেহেরপুর গাংনীতে এবার ডাক্তারের বাসায় চুরি

আপলোড তারিখঃ 2017-01-28 ইং
মেহেরপুর গাংনীতে এবার ডাক্তারের বাসায় চুরি ছবির ক্যাপশন:

`Gangni

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে এবার ডাক্তারের বাসায় চুরি হয়েছে। কয়েকদিনের ব্যবধানে গাংনী শহরের ৫০০মিটারের মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবা গত রাতে মহিলা ডিগ্রী কলেজের প্রভাষকের বাড়িতে চুরি হয়। প্রভাষকের বাড়ির পর এবার ডাক্তারের বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। ডাক্তার মশিউর রহমানের গাংনী ফুটবল মাঠ পাড়ার ভাড়া বাসার জানালা ভেঙ্গে প্রায় ২৪-২৫ ভরি সোনার গয়না চুরি হয়েছে। প্রভাষক ও ডাক্তার জানান, গাংনীর বাসিন্দা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মশিউর রহমানের দ্বিতীয় স্ত্রী ফুটবল মাঠ পাড়ায় জনৈক রফিকুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। ৭দিন আগে মশিউর রহমানের স্ত্রী হ্যাপি ছেলেমেয়েদের নিয়ে পিতার বাড়িতে গিয়েছিলেন। বাসা ছিল তালাবদ্ধ। এ সুযোগে চোরের দল ঘরের পেছনের জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে। প্রায় ২৪-২৫ ভরি সোনার গয়না ও ৫ভরি রুপার গয়না চুরি করে নির্বিঘেœ পালিয়ে যায়। এদিকে একই কায়দায় হাসপাতাল পাড়ায় প্রভাষক এনামুল হকের বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণলকার চুরি করে। তারাও ঘটনার দিন বাড়ি ছিলেন না। বাড়ির লোকজন জানান, পেছনের জানালার গ্রিল আলতোভাবে ঢালাইয়ের সঙ্গে লাগানো ছিল। এতে সহজেই খুলতে পেরেছে চোরেরা। এ বাসা সম্পর্কে খোঁজ-খবর রাখা কোন পরিচিত মানুষের সহযোগিতায় চুরি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চোরদের ধরতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)