কুমারনদের শ্মশানঘাট সড়কে ডাকাতচক্রের অপতৎপরতা পানচাষীর চিৎকারে বোমাসহ ২ ডাকাত পাকড়াও

আপলোড তারিখঃ 2017-01-27 ইং
কুমারনদের শ্মশানঘাট সড়কে ডাকাতচক্রের অপতৎপরতা পানচাষীর চিৎকারে বোমাসহ ২ ডাকাত পাকড়াও ছবির ক্যাপশন:

`20170126_110839`আলমডাঙ্গা অফিস: ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৩টি বোমা উদ্ধার করে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের পানবরজের কাছে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে গ্রামবাসী ও পুলিশের তাড়ায় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। গতকালই গ্রেফতারকৃত রাজবাড়ীর শাহিন সরদার ও কুষ্টিয়ার জুবায়েরের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উদয়পুর গ্রামের আমিন সরদারের ছেলে শাহিন সরদার (২৭) ও কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়িয়া গ্রামের ইব্রাহীমের ছেলে জুবায়ের (২৫)। আলমডাঙ্গার ঘোষবিলার হারেজ মন্ডলের ছেলে কৃষক আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার ভোরে আযান শুনে ঘুম থেকে জেগে কামলাসহ পান ভাঙ্গতে যান। পানবরজের কাছাকাছি পৌছেই কুমারনদের শ্মশানঘাট সংলগ্ন সড়কে একদল ডাকাতের উপস্থিতি দেখেই সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসী এগিয়ে আসে। ডাকাতদলের কয়েক সদস্য সটকে গেলেও ২ ডাকাতকে দ্রুত পাকড়াও করে এলাকাবাসী। এ সময় পানবরজের পাশে রাখা ১টি কাপড়ের ব্যাগভর্তি বোমা সাদৃশ্য বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধৃত যুবকদ্বয়কে উত্তম-মধ্যম দিলে ও ধৃত ডাকাতদ্বয় পরস্পর একে অপরকে না চেনার ভ্যান করতে থাকে। জনতা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। গণধোলায়ের এক পর্যায়ে এক ডাকাত নিজেকে শাহিন বলে পরিচয় দেয়।  বাবার নাম আমিন সর্দার বলে জানায়। তার বাড়ি আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বলে প্রথমে জানালেও পরে অবশ্য সঠিক ঠিকানা দিয়ে বলেছে সে নানাবাড়ি হাটবোয়ালিয়ায় থাকে। সন্ধ্যারাতে সে হাটবোয়ালিয়ার ভ্যানচালক জহুরুলের পাখিভ্যানে একই গ্রামের যুবক শামীম, মিলন ও সালাউদ্দিনের সাথে হরিণাকুন্ডুর শ্রীপুরে আসে মরা বাড়িতে। প্রশ্ন করা হয় কার বাড়ি? যে মারা গেছে তার সাথে সম্পর্কটাই বা কি?  সাথে আসা ৩ যুবকেরা তার কে হয়?  মরা বাড়িতে বোমা বহনই বা কী উদ্দেশ্যে? এত প্রশ্নের মুখে তারা মিথ্যাচার করেও পার মেলেনি যুবক শাহিন (২৬)'র। শ্রীপুরের জনৈক আলতাফ তাকে নিয়ে এসেছে ? প্রশ্ন উঠেছে তবে কি কোন নাশকতা চালাতে তাদের এ বোমাবহন করেছে? জুবায়ের সম্পর্কে তার নিজ এলাকায় খোঁজ নিয়ে পুলিশ সুত্র জানান, এ যুবক জুবায়ের সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য। ৩/৪ বছর আগে নিজ গ্রামের আজাদ রহমানের শিশুপুত্র লিঙ্কন (১২)'র হত্যা মামলার আসামী। আলমডাঙ্গা থানা পুলিশের ওসি মোঃ আকরাম হোসেন জানান গতকাল ভোরে সংশ্লিষ্ট এলাকায় বোমাসহ ২ যুবক এলাকাবাসীর হাতে পাকড়াও হয়েছে এ খবরে তিনি জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই বাবুল ও এএসআই জুপিটারসহ সঙ্গীয় ফোর্সদের ঘটনাস্থলে পাঠান। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আটককৃতদের পুলিশি কব্জায় নিয়ে তাৎক্ষনিক আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাত শাহিন ও জুবায়ের স্বীকার করেছে- তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। কুমার নদের শ্মশানঘাট সড়কে তারা পান ব্যবসায়ীদের ঠেকিয়ে অর্থকড়ি লুটের উদ্দেশ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পানচাষীর চিৎকারে তাদের ৮ সদস্য গাঁ-ঢাকা দিতে পারলেও জনতা তাদের ২জনকে আটক করে। আরও ২জন অত্র এলাকার যারা এ ডাকাতদলের সাথে সম্পৃক্ত বলে তারা স্বীকারোক্তি দিয়েছে। এ ব্যাপারে আলডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছ। গ্রেফতারকৃতদের এ মামলায় আজ শুক্রবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে থানা সুত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকার ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)