আলমডাঙ্গা কলেজপাড়ায় লাখ টাকাসহ সোনার গহনা লুট

আপলোড তারিখঃ 2017-01-27 ইং
আলমডাঙ্গা কলেজপাড়ায় লাখ টাকাসহ সোনার গহনা লুট ছবির ক্যাপশন:

`ghjty`

আলমডাঙ্গা অফিস: গত বৃহস্পতিবার ভোররাতে আলমডাঙ্গা কলেজপাড়ায় এক বাড়িতে ডাকাতি, নগত ১ লাখ টাকা ও ৫ ভরি সোনার গয়না নিয়ে যায় ডাকাতদল। জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়াধীন আলমডাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান পিন্টুর বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ভিতরে ঢুকে স্টিলের আলমারী ভেঙে নগদ ১ লাখ টাকা, ৪/৫ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে। এসময় বাড়িতে থাকা পিন্টুর পরিবার ডাকাতদলের অস্ত্রের মুখে অসহায়ের মতো চুপচাপ থাকা ছাড়া কিছু করার ছিল না। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)