ছয় সদস্যের সার্চ কমিটি

আপলোড তারিখঃ 2017-01-26 ইং
ছয় সদস্যের সার্চ কমিটি ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করেছে সরকার। সার্চ কমিটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতারকে সদস্য করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষরে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি হয়। এ সার্চ কমিটি নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নাম প্রস্তাব করবেন। তাদের দেয়া তালিকা থেকে প্রেসিডেন্ট নির্বাচন কমিশন গঠন করবেন। বহুল আলোচিত এ সার্চ কমিটি গঠনের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক অঙ্গনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)