মেহেরপুর কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2017-01-26 ইং
মেহেরপুর কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

`20170125_191356-1`

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর কুতুবপুব ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল ৮,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সামিউন বাসিরা পলি, ৫ নং ওয়ার্ডের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ষোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান,  কুতুবপুব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মাষ্টার, সাধারণ সম্পাদক বাবলু আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ। ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সোহরাব হোসের রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন মালিথা, কুতুবপুব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাফুজুর রহমান মাহাবুব প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মাহবুবুর হাসান ডালিম, লিখন, সারাফাত আলী, উজ্জল, মালেক হোসেন মোহন, ইউনুস আলী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)