ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিনে অফিস সহকারী পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে নগদ দুই লক্ষ ৬০হাজার টাকা আত্মসাতের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ড রাজনগরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে সুজাউদ্দিন শিলুকে পরিবার পরিকল্পনা অদিপ্তরের অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার নাম করে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে নেন জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আলীম উদ্দীনের ছেলে জীবননগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন বলে অভিযোগ উঠেছে। প্রতারনার শিকার সুজাউদ্দিন শিলু লিখিত অভিযোগে জানায়, আমি পড়াশুনা শেষ করে বাড়িতে বেকার বসে থাকা অবস্থায় জীবননগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন আমাকে বলেন তুমি বাড়ি বেকার বসে না থেকে যদি চাকুরী করতে চাও তবে আমি তোমাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিনস্থ একজন অফিস সহকারী পদে মুক্তিযোদ্ধা মন্ত্রীর মাধ্যমে দিয়ে চাকুরী পাইয়ে দিবো। এর জন্য তোমাকে ৩ লাখ টাকা দিতে হবে। শিলু লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন যে, ২ লক্ষ ৬০হাজার টাকা ইতোমধ্যে জমি বিক্রি করে দিয়েছি। কিন্তু আজও আমার চাকুরী হলো না। তার কাছে প্রতিনিয়ত ধর্ণা দিয়েও টাকা ফেরত পাচ্ছি না। উল্টো আমাকে জেলের ভাত খাওয়ানোর হুমকী দিয়ে বলেন আমি মুক্তিযোদ্ধা পুলিশ আমাকে কিছু করতে পারবে না। পরবর্তীতে এ বিষয়টি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং পৌর মেয়রকে জানিয়েছি কিন্তু কোন ফল হয়নি। উল্টো নিজাম উদ্দিন আমার ভাইয়ের নামে কোর্টে মামলা করেছেন। এখন আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে সাবেক কমান্ডার নিজাম উদ্দিনের ভাই জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জনের সাথে কথা বললে তিনি বলেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সে নিজেদের বাড়ির লোকের চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাত করেছে, এমনকি বোনদের জমি ফাকি দেওয়ার জন্য অন্যকে নিজের বোন সাজিয়ে জমি লিখে নিতে গিয়ে একবার ধরা খেয়েছেন। এ ব্যাপারে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি বলেন শিলু নামের ওই ছেলেটির নিকট চাকুরী দেওয়ার নাম করে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন যে টাকা নিয়েছে সে বিষয়ে আমার কাছে তারা অভিযোগ করেছে, আমি তাকে পৌরসভার পক্ষ থেকে দুইবার নোটিশ পাঠিয়েছি, কিন্তু সে এ পর্যন্ত হাজির হয়নি। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তারের সাথে কথা বললে তিনি বলেন, আমি শুনেছি যে সাবেক কমান্ডার নিজাম উদ্দিন চাকুরী দেওয়ার নাম করে বেশ কয়েকজনের নিকট থেকে টাকা নিয়েছে। একজন মুক্তিযোদ্ধা এ ধরনের কর্মকান্ড আসলেই লজ্জাজনক। এব্যাপারে জীবননগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি প্রথমে বলেন আমি শিলু নামের কারও কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে টাকা নেয়নি, পরবর্তীতে ৮০হাজার টাকা ফেরৎ দেওয়ার কথা বললে তিনি বলেন টাকা নিয়েছি ঠিকই কিন্তু চাকুরী দেওয়ার জন্য নয় তাদের কাছে অন্য বিষয়ে টাকা নিয়েছিলাম। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন নিজাম উদ্দীন কার কাছ থেকে টাকা নিয়েছে এটাতো আমি জানি না। তবে সে আমাকে বললো, আমি একজন কে আপনার হাত দিয়ে ৮০হাজার টাকা দেব, আমি সেই টাকা নিয়ে ওই ছেলেকে দিয়েছি। এদিকে একজন বীর মুক্তিযোদ্ধার এহেন কর্মকান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক..!
