ছবির ক্যাপশন:

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বিভিন্ন হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খারার পরিবেশন করার অভিযোগে তিনটি হোটেলে ১১হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ। এসময় ভ্রাম্যমান আদালত সহযোগিতা করেন গাংনীস্থ র্যাব-৬ ক্যাম্পের দায়িত্বর অফিসার ডিএডি আব্দুল হাদি। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী বাজারের আব্দুল সোবহান হোটেলে ও সামাদ হোটেলে ৫ হাজার টকা করে এবং মুক্তি হোটেলে ১ হাজার টাকা জরিমানা আদায় করে। এদিকে অস্লীলতা অভিযোগে বাপ্পি কম্পিউটারে অভিযান চালিয়ে ১ হাজার টাকা জরিমানা ও কম্পিউটার জব্দ করা হয়েছে। হোটেল গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ সালের আইনে জরিমানা করা হয় ও কম্পিউটারের দোকানে দন্ডবিধির ২৯১ ধারায় ১ হাজার টাকা জরিমানা ও কম্পিউটার জব্দ করা হয়।
