দর্শনা হল্ট স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন গাঁজাসেবনকারীর বিনাশ্রম কারদন্ড

আপলোড তারিখঃ 2017-01-25 ইং
দর্শনা হল্ট স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন গাঁজাসেবনকারীর বিনাশ্রম কারদন্ড ছবির ক্যাপশন:

`DAMURHUDA-PICTUR-24-01-17`

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় তিন গাঁজা সেবনকারীকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যম্যান আদালত। এরা হলেন, চুয়াডাঙ্গার আরাম পাড়ার সমসের আলীর ছেলে এরশাদ আলী (৩০) নিশ্চিন্তপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মইন উদ্দীন (২৭) ও বুজুরুক গড়গড়ীর হবির এর ছেলে লালু (৩৫)। গতকাল মঙ্গলবার বিকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান এই আদেশ দেন। আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য  নিয়ন্ত্রক অধিদপ্তরের সদস্যরা দর্শনা হল্ট ষ্টেশনের দক্ষিন দিকে বসে গাঁজা সেবন করার সময় এরশাদ, মঈনদ্দীন ও লালুকে আটক করে। পরে সন্ধ্যায় তাদেরকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হাজির করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০এর ২৬ধারায় দোষি সার্বস্ত্য করে এদের ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। ভ্র্যম্যমান আদালতে সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির হামিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)