দৈনিক সময়ের সমীকরণে সচিত্র প্রতিবেদন জীবননগরের বৃদ্ধা জবেদার পাশে উপজেলা চেয়ারম্যান অমল

আপলোড তারিখঃ 2017-01-25 ইং
দৈনিক সময়ের সমীকরণে সচিত্র প্রতিবেদন জীবননগরের বৃদ্ধা জবেদার পাশে উপজেলা চেয়ারম্যান অমল ছবির ক্যাপশন:

`IMG_6269`

জীবননগর অফিস: জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের রিফিউজি পাড়ার মৃত ভেদু মন্ডলের স্ত্রী অসহায় দরিদ্র জবেদা বেগমের (৮০) কপালে জোটেনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দশ টাকা কেজি দরের চাউলের কার্ড, এমনকি শীতের একটি কম্বলও- এই সংবাদ দৈনিক সময়ের সমীকরণ এ প্রকাশের পর অবগত হয়ে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল বৃদ্ধা জবেদা বেগমের বাড়িতে যান। তাকে ৩টি কম্বল দেন এবং তার নামে বয়স্ক ভাতার কার্ড প্রদানের জন্য ব্যবস্থা নিতে উপজেলা সমাজ সেবা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ইউপি সদস্যকে নির্দেশ দেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি বৃদ্ধা জবেদা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করবেন বলেও নিশ্চিত করেছেন। তিনি দৈনিক সময়ের সমীকরণ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে এমন সংবাদ প্রকাশের জন্য সাধুবাদ জানিয়েছেন। এসময় সময়ের সমীকরণ এর জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু ও সহকারী প্রধান মিথুন মাহমুদ, সাংবাদিক ওমেদুল ইসলাম, হাসাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুম্মত মন্ডল, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি বিশ্বাস, জীবননগর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, ইউপি সদস্য রতন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের সিএ পিট্টুসহ সাধারণ এলাকাবাসী ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)