রয়েল এক্সপ্রেসে যুবতী ধর্ষণ অপচেষ্টা ঘটনা গাড়ী চালক ও হেলপার রিমান্ডে : সুপারভাইজারের গাঢাকা

আপলোড তারিখঃ 2017-01-24 ইং
রয়েল এক্সপ্রেসে যুবতী ধর্ষণ অপচেষ্টা ঘটনা গাড়ী চালক ও হেলপার রিমান্ডে : সুপারভাইজারের গাঢাকা ছবির ক্যাপশন:

`dgf`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঢাকা সড়কে চলাচলকারী রয়েল এক্সপ্রেসে গত ২১ জানুয়ারী চলন্ত গাড়ীতে যুবতী ধর্ষণ অপচেষ্টার ঘটনায় রয়েল এক্সপ্রেসের নৈশকোচটি দারুস সালাম থানায় আটক রয়েছে বলে জানা গেছে। এছাড়া রয়েল এক্সপ্রেসের ঢাকা মেট্রো-ব-৬৮৪১ নৈশকোচটির চালক কুতুবউদ্দীন ও হেলপার মিলনকে দারুস সালাম থানা পুলিশ যৌন নিপীড়ন আইনের মামলায় আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে গত ২২ জানুয়ারী সন্ধ্যায় দারুস সালাম থানায় ধর্ষণ অপচেষ্টা শিকার যুবতীর বাবা বাদী হয়ে অভিযুক্ত সুপারভাইজার মিল্টনকে প্রধান আসামী করে যৌন নিপীড়ন আইনে মামলা করে বলে জানা যায়। উক্ত মামলার প্রধান আসামী অভিযুক্ত সুপারভাইজার মিল্টন ওরফে লিংকন গত ২২ জানুয়ারী রবিবার বিষ খেয়ে আত্মহত্যার নাটক করে ব্যর্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে থাকে। এর মধ্যে মামলা হওয়ার খবর পেয়ে গতকাল ভোরে চিকিৎসকের ছাড়পত্র না নিয়েই হাসপাতাল থেকে সটকে গাঢাকা দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়া থেকে ঢাকা রোডে চলাচলকারী নৈশকোচ রয়েল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-৬৮৪১) গত ২১ জানুয়ারী ৮টার দিকে ঢাকা উদ্যেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে চুয়াডাঙ্গা শহরের রেল বাজার সদর ফাঁড়ির সামনে থেকে ২০/২২ বছরের সুন্দরী যুবতীকে দু’জন মহিলা ঢাকা যাওয়ার জন্য সুপারভাইজারকে বলে তুলে দেন। গাড়ীর সুপারভাইজার ইব্রাহীমপুরের বুদো বিশ্বাসের ছেলে মিল্টন ওরফে লিংকন চলন্ত গাড়ীতে ঘুমন্ত ওই যুবতীর শরীরের পোষাক খুলে ধর্ষণ অপচেষ্টা চালায়। এসময় যুবতীর ঘুম ভেঙ্গে যায়। তখন মেয়েটির চিৎকার শুরু করলে গাড়ীর অন্যন্য ঘুমন্ত যাত্রীরা বিষয়টি টের পেয়ে সুপারভাইজারকে হাতেনাতে ধরে ফেলে। গাড়ীর উত্তেজিত যাত্রীরা তাকে হালকা গনধোলাইয়ের চেষ্টা করলে হেলপার বাধা দেয় এবং গাড়ী ঘাট পার হলে নবীননগরে পৌছুলে চালক গতি কমিয়ে দিলে হেলপার দরজা খুলে দেয়। ওই সুযোগে তখন ধর্ষণ চেষ্টাকারী লম্পট সুপাইভাইজার লিংকন পালিয়ে যায় এবং গত ২২ জানুয়ারী বিষ খাওয়ার নাটকে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ও ছাড়পত্র বাদেই হাসপাতাল ছেড়ে গাঢাকা দেয় সুপারভাইজার মিল্টন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)