মেহেরপুরে ডুসেনি মাসকুলার ডিসট্রোফিতে আক্রান্ত সন্তানদের পাশে জেলা প্রশাসক চিকিৎসার খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আপলোড তারিখঃ 2017-01-24 ইং
মেহেরপুরে ডুসেনি মাসকুলার ডিসট্রোফিতে আক্রান্ত সন্তানদের পাশে জেলা প্রশাসক চিকিৎসার খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস ছবির ক্যাপশন:

`Meherpur-pic-2`

মেহেরপুর অফিস: মেহেরপুরে ডুসেনি মাসকুলার ডিসট্রোফিতে আক্রান্ত তিন রোগীকে দেখতে গিয়েছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। গতকাল সোমবার বিকাল  ৫টার দিকে তিনি তাদের দেখতে যান। জেলা প্রশাসক পরিমল সিংহ আক্রান্ত তিন শিশু-কিশোরের খোঁজ খবর নেন এবং তাদের পিতা তোফাজ্জেল-এর সাথে কথা বলেন। এসময় তিনি জেলা প্রশাসনের তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান তুলে দেন তোফাজ্জেল হোসেনের হাতে। এছাড়া তার চিকিৎসার খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। পত্রিকার মাধ্যমে হোমিও প্যাথি চিকিৎসার কথা জেনেছেন বলে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, তিনি বলেন,আমরা প্রশাসনের মাধ্যমে হোমিও প্যাথিক চিকিৎসারও খোজ খবর নিচ্ছি। প্রয়োজনে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসককে পেয়ে আবেগ আপ্লুত হয়ে তোফাজ্জেল হোসেন বলেন, আমি শুধু আমার সন্তানদের সুস্থ্য দেখতে চাই। এর বেশি কিছু চাই না। তিনি বলেন, পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবর পেয়ে দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে তার কাছে ফোন এসেছে। অনেকে তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ঢাকার একটি হোমিও প্যাথিক ইনষ্টিটের চিকিৎসক তার ছেলেদের বিনামূল্যে চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)