আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর ১ মাস করে কারাদন্ড প্রদান

আপলোড তারিখঃ 2017-01-24 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর ১ মাস করে কারাদন্ড প্রদান ছবির ক্যাপশন:

`dsfsd`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে ১ মাস করে কারাদ-াদেশ দেন আলমডাঙ্গা ইউএনও। আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত হোসেন স্টেশন এলাকা থেকে গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খাইরুল ও দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলামবাজার এলাকার আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমানকে মাদকসেবন অবস্থায় আটক করে। বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী অফিসার আজাদ জাহান মাদক সেবনের দায়ে খাইরুল ও সাইদুর রহমানকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)