আলমডাঙ্গায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয়সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-01-24 ইং
আলমডাঙ্গায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয়সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`IMG_20170123_133509`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদীতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে হারদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, আমি হারদী ইউনিয়নের কার্যক্রম দেখে অভিভূত হয়েছি। চেয়ারম্যান নুরল ইসলাম ইউনিয়নকে ইতোমধ্যেই ডিজিটালাইজড করেছে। তার যোগ্য নেতৃত্বে পৌর এলাকার মতো অত্র অঞ্চলে ড্রেন নির্মাণসহ জনসাধারনের সুবিধার্থে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি তার এই অবদানকে স্বীকৃতি দিতে উর্দ্বতন কর্তপক্ষকে অনুরোধ জানাব। সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। হারদী ইউপি সচিব সোহরাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইনাল হক, আতিকুর রহমান ওল্টু, সিদ্দিকুর রহমান, আরব আলী, রুবেদুর রহমান, আরশাদুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, খাদেমুল বাশার, মর্তুজা, সমাজসেবা অফিসের পলাশ আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শাহনুর হাসান টিপু, আবুবক্কর সিদ্দিক, মুনতাজ আলী, সিদ্দিকুর রহমাস, মনছুর আলী, আজিজুর রহমান হিরোক, খাইরুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, মহিলা ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমীনা আক্তার, হারদী ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা মাহফুজুর রহমান জুয়েল, গ্রাম আদালত সহকারি মাজেদা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)