তিতুদহের গড়াইটুপিতে জহুরা বেগম ও মরহুম জয়নাল আবেদীন স্মরনে গরিব এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2017-01-22 ইং
তিতুদহের গড়াইটুপিতে জহুরা বেগম ও মরহুম জয়নাল আবেদীন স্মরনে গরিব এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

`MYXJ_20170119114112_fast`

আকিমুল ইসলাম: আমাদের দেশের অসংখ্য গরিব ঘরের মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝরে পড়ছে শিক্ষার আলো থেকে এর বেশিরভাগ কারন হলো পরিবারের অবস্থা করুন হওয়ায় বই খাতা কলম সময়মত কিনতে না পারার কারনে।  এরই প্রেক্ষিতে গরিব ঘরের ছেলে মেয়েরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে সেজন্য শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় বারের মত এবারও  কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের মরহুম জয়নাল আবেদীনের পুত্র জসীম উদ্দীন। গত বছর কয়েকজন ছাত্র-ছাত্রীর মধ্যে বিনামূলে বই বিতরণ করেছিলেন তিনি তারই প্রেক্ষিতে এবছরেও গত বৃহস্পতিবার এবারও নিজ উদ্দ্যোগে একই ইউপির খাড়াগোদা, তিতুদহ, গিরিসনগর ও সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের এবং সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার মোট ১০৪জন এতিম গরিব অসহায় শিক্ষার্থীদের হাতে ১০টি করে খাতা এবং ১০টি কলম তুলে দেন তিনি। হাফেজ মাওলানা ইউনূস আলীর পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা দাউদ হোসেন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হায়দার আলী, সাংবাদিক লাবলুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় ছিলেন গড়াইটুপির কৃতি সন্তান শাহাজান আলী। গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের পর খাড়াগোদা জামে মসজিদের খতিব আলী আজগরের দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের সকল কার্যক্রম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)