ছবির ক্যাপশন:

নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সামসুল আবেদিন খোকন আগামী ২২ জানুয়ারি রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করবেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বভার নেয়ার দিন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অসুস্থতার কথা বিবেচনায় রেখে কর্মসূচিতে বাদ্যযন্ত্রের ব্যবহার, গান-বাজনা, আতশবাজি না ফোটানোর সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয় । নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সামসুল আবেদিন খোকনের দায়িত্বভার গ্রহনের দিন ২২ জানুয়ারি রোববার বেলা ১০টায় দশমাইল থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা মোটরসাইকেল র্যালি নিয়ে জেলা পরিষদ ভবন পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবে । এছাড়াও থাকবে ফুল দিয়ে বরণ সহ নানান কর্মসূচি । গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি , চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা জিল্লুর রহমান , জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীর, মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গার ৯ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি সৌরভ হোসেন, ৮ নং ওয়ার্ড আ:লীগের সাধারণ সম্পাদক মো: ইসাহাক, আওয়ামী লীগ নেতা চন্দন, আকতার হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ । -প্রেস বিজ্ঞপ্তি
