বগুড়া থেকে মুজিবনগরে আসার পথে গাংনীতে বিপত্তি গাছ ফেলে গতিরোধ করে গয়নাসহ টাকা লুট

আপলোড তারিখঃ 2017-01-21 ইং
বগুড়া থেকে মুজিবনগরে আসার পথে গাংনীতে বিপত্তি গাছ ফেলে গতিরোধ করে গয়নাসহ টাকা লুট ছবির ক্যাপশন:

`meherpur

মুজিবনগর প্রতিনিধি: বগুড়া থেকে মুজিবনগর আসার পথে  পিকনিকের  গাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। জানা গেছে, গাংনীর চোকতোলা মাঠ নামক স্থানে গতকাল শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে এই ডাকাতি সংগঠিত হয়। পিকনিকের গাড়িতে থাকা দর্শনার্থীদের পক্ষ থেকে বাবলু মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়ার সদর উপজেলার আকাশ তারা গ্রাম থেকে পারিবারিক ভাবে আমরা পিকনিক এবং ঐতিহাসিক  মুজিবনগর দর্শনের উদ্দ্যেশে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর রওনা হই। মুজিবনগর আসার পথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চোক তোলার মাঠ নামক স্থানে গতকাল ভোর সাড়ে চারটার দিকে সাদা মাইক্রো করে এসে সড়কের উপরে গাছ ফেলে আমাদের ঢাকা চ-৩২৯৯ রতন পরিবহন  গাড়ির গতিরোধ করে যাত্রীদের মারধর করে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা লুটপাট করে নেয়। কয়েকজন গহনা ও টাকা না দিতে চাইলে ডাকাত দল গাড়িতে থাকা বাচ্চাদের মাইক্রোতে তুলে অপহরনের হুমকি দেয় এবং মহিলাদের মারধর করে। এ সময় বাধ্য হয়ে আমরা সমস্ত কিছু তাদের হাতে তুলে দিই। ডাকাতি শেষে ডাকাতরা তাদের ব্যবহারিত সাদা মাইক্রোতে করে দ্রুত স্থান ত্যাগ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)