চুয়াডাঙ্গার তরুণ প্রকৌশলী রাসেল পারভেজের দাফন সম্পন্ন আজ বাদ আছর শহরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল : শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা বিভিন্ন মহলের

আপলোড তারিখঃ 2017-01-19 ইং
চুয়াডাঙ্গার তরুণ প্রকৌশলী রাসেল পারভেজের দাফন সম্পন্ন আজ বাদ আছর শহরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল :  শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা বিভিন্ন মহলের ছবির ক্যাপশন:

`16176580_402601096738989_828764181_n`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শহরের জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার কৃতি সন্তান তরুন প্রকৌশলী সাবেক ছাত্রনেতা রাসেল পারভেজের গদকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদে তার নামাজের জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। এসময় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীসহ জেলার রাজনৈতিক, সামাজিক, সরকারী উর্ধতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ জানাযা এবং দাফনকার্যে অংশগ্রহন করেন। দাফন শেষে কবরস্থানের প্রধান ফটকের সামনে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জান্নাতুল মাওলা জামে মসজিদের ইমাম হাফেজ হারুন অর রশিদ মামুন। আজ বৃহস্পতিবার বাদ আছর তরুন প্রকৌশলী রাসেল পারভেজের বন্ধুমহল তার আত্মার মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা শহরের সকল মসজিদে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আশাদুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গার কৃতি সন্তান তরুন প্রকৌশলী, সফল ছাত্র সংগঠক সাবেকছাত্রনেতা রাসেল পারভেজ গত মঙ্গলবার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলযোগে সহকর্মীকে নিয়ে ঢাকায় ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় সন্ধ্যা ৭টার দিকে সড়ক দূর্ঘটনায় নিহত হন। গতকাল দুপুরের পরে তার লাশ চুয়াডাঙ্গার বাড়ীতে পৌছালে এক হৃদয়বিদারক দূশ্যের অবতরন হয়। বাদ মাগরিব দাফনকার্য সম্পন্ন হয়। চুয়াডাঙ্গার এই কৃতি সন্তানের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)