দামুড়হুদা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সাব-রেজিষ্ট্রার মানিক চন্দ্র মুর্খাজীকে বিদায়ী সংর্বধনাসহ উপহার প্রদান

আপলোড তারিখঃ 2017-01-19 ইং
দামুড়হুদা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সাব-রেজিষ্ট্রার মানিক চন্দ্র মুর্খাজীকে বিদায়ী সংর্বধনাসহ উপহার প্রদান ছবির ক্যাপশন:

`damurhuda

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সাব-রেজিষ্ট্রার মানিক চন্দ্র মুর্খাজিকে বিদায়ী সংর্বধনাসহ উপহার তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ঘটিকার সময় উপজেলা চত্ত্বরে দামুড়হুদা দলিল লেখক সমিতির আয়োজনে বিদায়ী সংর্বধনা  অনুষ্ঠিত হয়। জানা যায়, দামুড়হুদা দলিল লেখক সমিতির সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমার, দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, দলিল লেখক সমিতির ক্যাশিয়ার সমসের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সদস্য মাসুম খান, সামসুল, সাঈদসহ দামুড়হুদা সাব-রেজিষ্ট্রার অফিসের কর্মচারি হারুন, লাবলু ও নকল নবিসগণ প্রমূখ। বিদায়ী অতিথি সকলের উর্দ্দেশে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার মতোই আমি আমার কর্মজীবনে লড়ে গেছি। আমি সততা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত কিন্তু মানুষ মাত্রই ভুল করে ভুলের উর্দ্ধে তো কেউ নাই। আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমার মনের অজান্তে যদি কাউকে ভুল করে কোন কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমাসুন্য দৃষ্টিতে দেখবেন! দলিল লেখক ও কর্মচারীগণ অনেক কথা বলতে যেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সমসের আলী ও পরিচালনায় ছিলেন দলিল লেখক মনিরুজ্জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)