ঝিনাইদহ র‌্যাবের অভিযানে কালীগঞ্জে ২ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-01-18 ইং
ঝিনাইদহ র‌্যাবের অভিযানে কালীগঞ্জে ২ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

`WWW`

শহর প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল দুপুর আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ সুগারমিল গেটের কাছ থেকে ২জন মাদকব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের তল্লাশী করে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৬। আটককৃত মাদকব্যবসাযীরা হল:- শাওন ইফতেখার (২৫), পিতা- মৃত ইদ্রিস আলী, ২। মোঃ তানভীর হাসান (২০), পিতা- মোস্তফা কামাল, উভয় সাং-বারীনগর বাজার, থানা-কোতয়ালী, জেলা-যশোর। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)