চুয়াডাঙ্গায় শিক্ষা ক্যাডার ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মান সমুন্নত রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

আপলোড তারিখঃ 2017-01-17 ইং
চুয়াডাঙ্গায় শিক্ষা ক্যাডার ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মান সমুন্নত রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ছবির ক্যাপশন:

`DSCN3530`

নিজস্ব প্রতিবেদক: সারা দেশেরন্যায় চুয়াডাঙ্গায় সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলার শিক্ষকবৃন্দ। `ঘঙ ইঝঈ, ঘঙ ঈঅউঊজ` বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয় ব্যানারে মতবিনিময় সভা আয়োজন করে বিসিএস শিক্ষা সমিতির নের্তৃবৃন্দ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি(খুলনা বিভাগ)’র সদস্য ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন এক লিখিত বক্তব্যে পেশ করেন, লিখিত বক্তব্যে বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন:` জাতীয়করণের আওতাভুক্ত কলেজসমূহের শিক্ষকবৃন্দের চাকরি বদলি যোগ্য হবে না, তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে` দাবি জানায় তারা। সাথে সাথে বিসিএস সাধারণষ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে তাদের নিয়োগ, পদায়ন, জ্যৈষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের ব্যাপারেও বিসিএস শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়। এদিকে তাদের দাবি না মানলে কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহ. অধ্যাপক জাহাঙ্গীর আলম, সমিতির সাংগাঠনিক সম্পাদক ও দর্শনা সরকারি কলেজের সহ.অধ্যাপক আশরাফুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহ.অধ্যাপক মতিউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহ.অধ্যাপক জাহিদুল ইসলাম, সহ.অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন সহ বিসিএস শিক্ষক নেতা ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)