ঝিনাইদহে বালিয়াডাঙ্গায় কুপিয়ে পান ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা

আপলোড তারিখঃ 2017-01-15 ইং
ঝিনাইদহে বালিয়াডাঙ্গায় কুপিয়ে পান ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা ছবির ক্যাপশন:

`eeeee`ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে সোহরাব হোসেন (৩৩) নামে এক পান ব্যাবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত সোহরাব হোসেন হাটবাকুয়া গ্রামের শরিফুল লস্কারের ছেলে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বাজারের লোকজন উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত সোহরাব হোসেন জানান, রাতে তিনি বালিয়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী মগরখালী গ্রামের কামরুল, একই গ্রামের আবু জাফর ও মহিষহাটি গ্রামের মোশাররফের নেতৃত্বে ৮/৯ জনের একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে পান বিক্রির এক লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অচেতন অবস্থায় পড়ে থাকা সোহরাবকে বাজারের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসি জানায়, চিহ্নিত সন্ত্রাসী মগরখালী গ্রামের কামরুল, আবু জাফর ও মহিষহাটি গ্রামের মোশাররফের নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরী হয়েছে। এই দলের বেশির ভাগ সদস্যের নামে থানায় মামলা রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এখনো কোন মামলা হয়নি। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) শাহিন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)