বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত শাওন কুমার রায় সভাপতি, হাবিব রায়হান হৃদি সম্পাদক

আপলোড তারিখঃ 2017-01-14 ইং
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত শাওন কুমার রায় সভাপতি, হাবিব রায়হান হৃদি সম্পাদক ছবির ক্যাপশন:

`DSC00120`

শহর প্রতিনিধি: রুখো সাম্প্রদায়িকতা –সা¤্রাজ্যবাদ, বাঁচাও শিক্ষা মানবতা ও জাতীয় সম্পদ’ এই শ্লোগান বুকে ধারণ করে গতকাল ১৩ জানুয়ারী চুয়াডাঙ্গা কলেজের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলা সংসদের ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ ভূইয়া তপন এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিপিবি‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহীদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ননের কেন্দ্রীয় সংসদের সদস্য অর্পিতা সুলতানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা লিটু বিশ্বাস, জেলা ছাত্রমৈত্রী সভাপতি আলমগীর কবির। কাউন্সিল অধিবেশনে শেষে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে সঙ্গীত ও আবৃত্তি  পরিবেশন করেন উদীচীর সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিটু বিশ্বাস। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের ২৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২৩সদস্য বিশিষ্ট কমিটি তালিকা: সভাপতি- শাওন কুমার রায়, সহ-সভাপতি : তাসলিমা আলম, সাধারন সম্পাদক : হাবিব রায়হান হৃদি সহ-সাধারন সম্পাদক :মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক : অমিত কুমার সাঁধুখা, কোষাধ্যক্ষ: তন্ময় কুমার বসু, দপ্তর : সালাউদ্দিন আহমেদ, প্রচার: মেহরাব্বিন সানভী, শিক্ষা ও গবেষনা: রনি বিশ্বাস, স্কুল ও ছাত্র: জান্নাতুল ফেরদৌস শাম্মী, সংস্কৃতিক: শুভ্রদেব, সমাজকল্যান ও পরিবেশ : তিথি; সদস্য- রাসেল,লিমন, জুয়েল রানা, আলভী, উর্মি, লেমন, সাফফাত, আনিস, মঙ্গল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)