ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর নবীণপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের সিঁড়ি ধ্বসের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন। বৃহষ্পতিবার গাংনী উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসারকে এ নির্দেশ প্রদান করেন তিনি। মাসিক সভায় তিনি আরো বলেন, আপনারা রাজনীতি করবেন আবার ঠিকাদারীও করবেন। জনগণের টাকা অবৈধ উপায়ে পকেটস্থ করবেন এটা হতে দেয়া হবে না। বৃহষ্পতিবার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-২ গাংনী আসেনর এমপি মকবুল হোসেন এ কথা গুলো বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী ও আলী ও গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামা। উপস্থিত ছিলেন, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান রাহাতুল্ল্যাহ, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আখেরুজ্জামান, কাথুলি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা মতস্য অফিসার আবুল কালাম, কৃষি অফিসার রইচউদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুনসহ সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সম্প্রতি নবীণপুর প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি ধ্বসের ব্যাপারে আলোচনা করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ও তার লোকজন এলাকাবাসি ও এলজিইডি অফিসকে ভীতি প্রদর্শন করে নি¤œমানের কাজ সম্পন্ন করে। ফলে সিঁড়ি ধ্বসে পড়ে। এ ঘটনায় দুটি তদন্ত টীম তাদের তদন্ত সম্পন্ন করেছে।
