যুবলীগের উদ্যোগে সংবর্ধনায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল সকলকে ঐক্যবদ্ধ করে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চাই

আপলোড তারিখঃ 2017-01-13 ইং
যুবলীগের উদ্যোগে সংবর্ধনায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল সকলকে ঐক্যবদ্ধ করে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চাই ছবির ক্যাপশন:

`meherpurমেহেরপুর অফিস/বারাদী প্রতিনিধি: মেহেরপুরের নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে শপথ গ্রহণ শেষে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজারে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে ফুল দিয়ে বরণ করে নেন জেলা যুব লীগের নেতা-কর্মীরা। এ  সময় লাল গালিচা শুভেচ্ছা দেন তারা। পরে সেখানে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল সহ নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান। বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান মধু, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, জেলা আওয়ালীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসা চান্দু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ যুব লীগের নেতা-কর্মীরা।  নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল বলেন, সকলের ঐকান্ত প্রচেষ্টায় আজ আমি জেলা  পরিষদ চেয়ারম্যান। সকলকে ঐক্যবদ্ধ করে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চাই। দেশের প্রথম রাজধানি মুজিবনগরের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও আগামী পৌর নির্বাচনে জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে দলীয় মনোনয়নের জন্য সকল নেতা-কর্মীকে কাজ করতে হবে। জনগনের ভোটের মাধ্যমে তাকে পৌর মেয়র মেয়র নির্বাচিত করার চেষ্টা করা দরকার। জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুরের উন্নয়নে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সকল সদস্যকে নিয়ে মেহেরপুরের উন্নয়নে কাজ করা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে প্রথম রাজধানীখ্যাত এ জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)