দারুস সালামে দুই শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-01-11 ইং
দারুস সালামে দুই শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা ছবির ক্যাপশন:

`tryy`সমীকরণ ডেস্ক: রাজধানীর মিরপুরের দারুস সালামে দুই শিশুসন্তানকে জবাই করে হত্যার পর ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন মা আনিকা (২৫)। নিহত দুই শিশুর নাম শামীমা (৫) ও আব্দুল্লাহ (৩)। মঙ্গলবার দুপুরে দারুস সালামের ছোট দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার মামুন মোস্তফা বলেন, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ছোট দিয়াবাড়ির ওই বাসার দরজা ভেঙ্গে ফ?্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিকা এবং বিছানার ওপর থেকে তার দুই সন্তান শামীমা ও আব্দ্ল্লুাহর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুই সন্তানসহ দিয়াবাড়ির ওই ভাড়া বাসায় থাকতেন। এসি মামুনুর রশিদ আরও জানান, বঁটি দিয়ে শিশুদের জবাই করা হয়েছে। আনিকার স্বামী মোহাম্মদ শামীম হোসেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করেন। সেলুনে যোগাযোগ করে জানা গেছে, তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে গেছেন। শামীম ফিরলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এসি মামুন। দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে আনিকা তার দুই সন্তানকে জবাই করে হত্যার পর ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)