ছবির ক্যাপশন:

জাহিদ বাবু/মিথুন মাহমুদ জীবননগর থেকে: একটি মাত্র ব্রিজের অভাবে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে জীবননগর পৌরসভার ৫নং ওর্য়াড বাসী, এমনকি ওই ওয়ার্ডের ছাত্র/ছাত্রী কোমল মতি শিশুসহ ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি পার হয়ে যেতে চরম আতঙ্কের মধ্যে পড়তে হয় এই বুঝি ব্রিজটি ভেঙ্গে পড়ল, বিশেষ করে বর্তমান সময়ে এই ব্রিজটি পার হতে তেমন কোন সমস্যা না হলেও বর্ষার সময় ব্রিজের নিচে বিশাল বড় করতোয়া নদী এই নদীটি বর্ষার সময় চারি দিকে পানি থৈ থৈ করে বিপাকে পড়তে পার্শ¦বর্তী এই ব্রিজের পাশে বসবাসরত জনগনের শিশুদের সব সময় রাখতে হয় চোখে চোখে কখন হয়ত পানিতে পড়বে পাশাপাশি আবার অনেক সময় দেখা যায় ছোট শিশুরা ব্রিজের উপরে উঠে খেলাধুলা করে ব্রিজটি থাকলেও নেই কোন তার সংস্কার। ব্রিজের দুই পাশে নেই কোন ইট দিয়ে গাথা আছে শুধু দুই পাশে রডের ২ফিট করে ফাকা লম্বা দাড়, রডের তিনটি দাড় থাকলেও সেগুলো মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে যা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এত সমস্যা থাকলেও দীর্ঘদিন নেই কোন এর সংস্কার। অথচ নির্বাচন এলেই নেতাকর্মিরা বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে সাধারন মানুষের সাথে করে থাকে প্রতারনা, এমনটিই বললেন নামপ্রকাশে এক ব্যক্তি তিনি আরও বলেন জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের এই ব্রিজটি ততকালীন ব্রিটিশ আমলে এই ব্রিজটি নির্মান করা হয়েছিল সেই থেকে এ পর্যন্ত ব্রিজটি আর কোন সংস্কার বা নতুনভাবে নির্মান করা হয়নি। অথচ এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে থাকে পাশাপাশি এই ব্রিজটি দিয়ে পাশেই মহিলা কলেজ অবস্থিত কলেজের ছাত্রীদের এই রাস্তা দিয়ে কলেজ যেতে অনেক সময় কম লাগে। যার ফলে এই ব্রিজটি দিয়ে কলেজের ছাত্রীরা যাতায়াত করে থাকে তাছাড়া ৫নং ওয়ার্ডের লক্ষীপুর এবং পিয়ারাতলা গ্রামের ছেলে-মেয়েরা স্কুল যাতায়াত করে থাকে, সাথে দুই গ্রামের সাধারন মানুষের যাতায়াতের এক মাত্র স্থান এই ব্রিজটি। বর্তমান এই ব্রিজটির যে অবস্থা তাতে যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে একটি বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, ব্রিজটির দুই পাশে ঢালাই গুলো ভেঙ্গে পড়েছে ব্রিজটির মাঝ খানে গর্তে পরিনত হয়েছে । এ ব্যাপারে জীবননগর পৌরসভার ৫নং ওর্য়াড কমিশনার খন্দকার আলী আজমের সাথে কথা বললে তিনি বলেন ৫নং ওর্য়াডের এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়িত স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে, তিনি আরও বলেন এই পুরাতন ব্রিজটি সংস্কারের জন্য আমি চাহিদা পাঠিয়েছি তবে আশা করি খুব শিঘ্রই এই ব্রিজটি সংস্কার করা হবে। এদিকে জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রিজটি দুরত্ব সংস্কারসহ এলাকার সাধারন মানুষের দুর্ভোগ লাঘোহব করতে এলকাবাসীসহ সুশীল সমাজের সকলে কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা।
