ডিহিষকৃষ্ণপুরে মুক্তিযোদ্ধা সুরুজ বাঙালির ইন্তেকাল দোস্ত জামে মসজিদে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-01-09 ইং
ডিহিষকৃষ্ণপুরে মুক্তিযোদ্ধা সুরুজ বাঙালির ইন্তেকাল দোস্ত জামে মসজিদে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

`SAM_4111`দর্শনা অফিস/হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর মজিদ পাড়ার বীরমুক্তিযোদ্ধা সুরুজ বাঙালির গতকাল রবিবার বেলা ১১টায় নিজ বাসস্থলে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর!মৃত্যু কালে ১ছেলে ১ মেয়ে স্ত্রী নাতি -নাতিন, আতœীয়- স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।  গতকাল বিকাল ৪টায় সদর থানা পুলিশের একটি চৌকশ দল বিউগলের করুন সুর বাজিয়ে মরহুমের গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও সাবেক ভারপ্রাপ্ত ইউএনও পুলক কুমার মন্ডল সশস্ত্র সালাম গ্রহণ করেন। এসময় মরহুমের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ড ও সাবেক ভারপ্রাপ্ত ইউএনও পুলক কুমার মন্ডল পুস্পমাল্য অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়াদ্দার্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সহিদ হাসান খান ও মোস্তাফা খান, উপজেলা কমান্ডার আশু-বাঙ্গালী, বেগমপুর ইউনিয়ন কমান্ডার মুক্তার হোসেনসহ বেগমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে ৫টায় দোস্ত জামে মসজিদের প্রাঙ্গনে জানাযা’র নামাজ শেষে মজিদ পাড়া কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)