দর্শনা পুটখালী সীমান্তের উদ্যেশে রওনা হয়ে পথিমধ্যে দর্শনা আকন্দবাড়িয়ায় গতিরোধ অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীর লক্ষাধিক টাকাসহ মোবাইল ছিনতাই ছিনতাইকারী ধরতে পুলিশি অভিযান অব্যাহত : ভারপ্রাপ্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

আপলোড তারিখঃ 2017-01-08 ইং
দর্শনা পুটখালী সীমান্তের উদ্যেশে রওনা হয়ে পথিমধ্যে দর্শনা আকন্দবাড়িয়ায় গতিরোধ অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীর লক্ষাধিক টাকাসহ মোবাইল ছিনতাই ছিনতাইকারী ধরতে পুলিশি অভিযান অব্যাহত : ভারপ্রাপ্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ছবির ক্যাপশন:

``শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা আকুন্দবাড়িয়া আবাসনের সামনে অস্ত্রের মুখে জিম্মি করে জামাল উদ্দীন(৩৫) নামের এক গরুব্যবসায়ীর কাছ থেকে নগত প্রায় ১লাখ ৮০হাজার টাকাসহ একটি দামি মোবাইল ফোন ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দর্শনা আকন্দবাড়িয়া আবাসনের সামনে এই ছিনতায়ের ঘটনাটি ঘটে। জানা যায়, গতকাল শনিবার ভোরে দর্শনা হাজিপাড়ার মতলার ছেলে জামাল উদ্দিন (৩৫) গরু কেনার জন্য নিজ বাড়ি থেকে প্রায় ১লাখ ৮০হাজার টাকা নিয়ে দর্শনা পুটখালী সীমান্তের উদ্যেশে রওনা হলে পথিমধ্যে দর্শনা আকন্দবাড়িয়া আবাসন নামক স্থানে পৌঁছালে ৭/৮ জনের একদল ছিনতাইকারী জামাল উদ্দীনের গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে  ও তার কাছে থাকা নগত প্রায় ১লাখ ৮০ হাজার  টাকা এবং একটি দামি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এঘটনার পর গতকাল বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া আবাসনের বস্তি থেকে সন্দেহভাজন আকন্দবাড়িয়া বিলপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুর রাজ্জাককে (৩০) আটক  করে। এঘটনার পর সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনাস্থলে ছুটে যানএবং এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত ঘটনা শোনেন। ছিনতাইকারি দলটিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তিনি সাংবাদিকদের জানান। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইন-চার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় একটি অজ্ঞাত ছিনতাই মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)