আলমডাঙ্গা কুলপালায় ডাকাতের হামলায় কৃষক নিহতের ঘটনা তদন্তে খুলনা রেঞ্জের ডিআইজির প্রতিনিধি চুয়াডাঙ্গায়

আপলোড তারিখঃ 2017-01-07 ইং
আলমডাঙ্গা কুলপালায় ডাকাতের হামলায় কৃষক নিহতের ঘটনা তদন্তে খুলনা রেঞ্জের ডিআইজির প্রতিনিধি চুয়াডাঙ্গায় ছবির ক্যাপশন:

`zdfg`

শহর প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের পশ্চিমপাড়ায় ডাকাত দলের হামলায় কৃষক নিহতসহ গ্রামবাসীর আহতের ঘটনায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা রেঞ্জের ডিআইজির প্রতিনিধি হিসেবে খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার আবু হেনা খন্দকার অহিদুল করিম আকস্মিক পরিদর্শনে আসেন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্বিক খোঁজখবর নেন এবং ডাকাতি ঘটনায় আহত কৃষক লিটনের কাছে বিস্তারিত ঘটনার বর্ণনা শোনেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার আনিছুর রহমান, চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ। উল্লেখ্য, গত বুধবার দিনগত রাত আনুমানিক একটার দিকে আলমডাঙ্গা থানার কুলপালা গ্রামে ডাকাতির সময় ডাকাত দলের ছোঁড়া বোমায় কৃষক নাসির নিহত হয়। অপরদিকে ডাকাত দলের ছুরিঘাতে লিটন ও কাশেম আহত হয়। এঘটনার পর থেকে পুলিশী তৎপরতা জোরদার করা হলে সন্দেহভাজন ৭জন পুলিশের হাতে আটক হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)