ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাহিত্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমলের সভাপতিত্বে উপজেলা সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কবিতা পর্যালোচনা করেন প্রভাষক আবু সাইফ মুকু, সাবেক শিক্ষক নজরুল ইসলাম, ডাঃ ইছাহক আলী, স্বরচিত কবিতা পাঠ করেন খলিলুর রহমান, আজিজ হোসেন, শেখ নজরুল ইসলাম, হারুন-আর রশিদ, সুনু মোল্লা, আ.মান্নান, হাফিজুর রহমান, পিয়াশ খন্দকার, কনিকা আক্তার, হযরত আলী, সাইদুর রহমান, শ্রী শংকর, কেএম রুমা, আয়েশা সিদ্দিকা,খুশবু, মুজিবুর রহমান, হাবিবুর রহমান, এস এম তরিকুল, কিরণ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
