ঝিনাইদহ র‌্যাবের অভিযান দুই মাদক ব্যবসায়ীকে আটক

আপলোড তারিখঃ 2017-01-05 ইং
ঝিনাইদহ র‌্যাবের অভিযান দুই মাদক ব্যবসায়ীকে আটক ছবির ক্যাপশন:

`Dt

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন বরিষাট গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার বশিরহাট পুর্বপাড়া গ্রামের দুঃখি মামুন খোন্দকারের ছেলে মোঃ মিরাজ খন্দকার (৬৫) ও বারইপাড়া গ্রামের এজের আলী শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৬)। র‌্যাব তাদের দেহ তল্ল¬াশী করে ২২০পিস ইয়াবা, মাদক বিক্রির ১১,৮৭৫/- টাকা এবং ০২টি মোবাইলসেট উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ) ধারায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)