ছবির ক্যাপশন:

সরোজগঞ্জ প্রতিনিধি: সরলতার সুযোগ নিয়ে হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের ব্যাংকে লোন করে দেওয়ার নামে চুয়াডাঙ্গা চারমাইল বেগনগরের হাতুড়ে ডাক্তার আব্দুস সালাম ওই কৃষকের বসতবাড়ীর জমি জাল করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, দামুড়হুদা থানার নতিপোতা ইউনিয়নে দোলকা লক্ষীপুর গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে হাতুড়ে ডাক্তার আব্দুস সালাম ওরফে কদর। বেশ কয়েক বছর ধরে সুবদিয়া গ্রামে শ্বশুর আব্দুল মান্নানের বাড়িতে থাকে। চারমাইল বেগনগরে গ্রামে হাতুড়ে ডাক্তার ব্যাপক পরিচিতি আছে। এই হাতুড়ে ডাক্তার সরলতার সুযোগ নিয়ে পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের সাদের আলীর ছেলে দরিদ্র কৃষক রাজ্জাকের ৩মাস আগে ব্যাংকে লোন করে টাকা তুলে দেবে বলে দলিলে স্বাক্ষর করে নেয়। এই বিষয়ে কৃষক রাজ্জাক অভিযোগ করে বলে, আমি ডাক্তার সালামের কাছে নিয়মিত চিকিৎসা নিয়ে থাকি, আমার অভাবের কথা সুখ দুঃখের সংসারের কথা সব প্রকাশ করতাম ডাক্তার সালাম আমাকে বলে তোমার বাড়ির জমির কাগজ জমা রেখে ব্যাংকে থেকে লোন করে গরু ছাগল কেনো। এই কথা ভেবে আমি আমার বাড়ির আড়াই কাটা জমির দলিল ও ছবি আইডি কার্ড নিয়ে সালামের কাছে দিই। হঠাৎ একদিন ডাক্তার সালাম বলে রাজ্জাক তোমার এ্যাকাউন্ট করতে হবে কাগজে সই ও টিপ দাও। আমি পড়া লেখা জানিনা, সরল মনে না বুঝে নাম ও টিপ সই দিই। মাঝেমধ্যে সালামকে জিজ্ঞাসা করি ভাই লোন কবে হবে। ডাক্তার সময় দেয় চা বিস্কট খাওয়াই আর আমাকে বলে হবে। এক সপ্তাহ পরে ডাক্তার আমাকে ডেকে বলে রাজ্জাক তোমার জমিতো রেষ্ট্রি হয়ে গেছে কিছুদিন পরে আমি একটি ব্যাংকের চেক তোমাকে দিবোনে টাকা তুলে নিও। আমি বিষয়টি গ্রামের লোকজনের কাছে বললে ডাক্তার সালাম আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে রাখে। বিষয়টি কাউকে বললে চুয়াডাঙ্গার বড় বড় নেতাদের দিয়ে তোকে সাইজ করে দেব। তাই আমি প্রাণের ভয়ে কাউকে কিছু বলতে পারিনা। বিষয়টি আমি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের কাছে অবগত করেছি। এই বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস দৈনিক সময়ের সমীকরণকে জানায় ডাক্তার সালাম রাজ্জাকের কাছ থেকে সরলতা সুযোগ নিয়ে ব্যাংকে লোন করে দেওয়ার নামে বসত বাড়ির জাল করে লিখে নিয়েছে। এই বিষয়ে একটি চারমাইল বেগনগরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের লোকজন একটি শালিস বৈঠকে সালামের শ্বশুর আব্দুল মান্নান তার জামাইয়ের দায়ভার গ্রহন করেন এবং ১মাসের মধ্যে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
