গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের অভিযান শীর্ষ সন্ত্রাসী মেহেরপুরের সোহেল গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-01-01 ইং
গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের অভিযান শীর্ষ সন্ত্রাসী মেহেরপুরের সোহেল গ্রেফতার ছবির ক্যাপশন:

`20161231_224523`

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কালিয়াবকরি গ্রাম থেকে একাধিক মামলার আসামী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেরপুরের সোহেলের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাদিক মামলা রয়েছে। আজ রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী সোহেল চুয়াডাঙ্গা দামুড়হুদার কালিয়াবকরি গ্রামে অবস্থান করছে এমং সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা মডেল থানার সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ’র নেতৃত্বে ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, এসআই একরাম, এসআই মেজবাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার কালিয়াবকরি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একাধিক মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল (২৮) মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামের শাহার আলীর ছেলে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, বোমা হামলা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। দামুড়হুদা মডেল থানার সহকারি পুলিশ সুপার মো.কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আজ রোববার গ্রেফতারকৃত সোহেলকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)