গাংনীর গোপালনগর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান অস্ত্র গুলি ও বোমাসহ একাধিক মামলার আসামী মনির আটক

আপলোড তারিখঃ 2016-12-31 ইং
গাংনীর গোপালনগর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান অস্ত্র গুলি ও বোমাসহ একাধিক মামলার আসামী মনির আটক ছবির ক্যাপশন:

`ddd`]

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর গোপালনগর সড়কে একদল দূর্বৃত্ত দলের হানা। সড়কে রশি বেধে বিভিন্ন যানবহন আটকে ছিনতাইয়ের উদ্দ্যোশে প্রস্তুত তারা। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এসআই শংকর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ হাজির হয় ঘটনাস্থলে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় তার সহযোগিরা। সহযোগিরা পালিয়ে রক্ষা পেলেও পালাতে ব্যর্থ হয় মনির। মনিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দা ও লাইলোনের রশি। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। মনির হোসেন (২৭) মেহেরপুরের গাংনী উপজেলার কসবা পশ্চিম পাড়ার ওসমান মোল্লার ছেলে। তাকে গতকালই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মনির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ও তার দলের লোকজন গাংনী-  হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে এসআই শংকর ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে মনির। এসময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দা ও লাইলোনের রশি। তিনি আরো বলেছেন, মনিরের বিরুদ্ধে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)