পূর্ব বিরোধের জেরে চন্ডিপুরে ভিটে জমি নিয়ে সংঘর্ষ টেনেহেচড়ে বাড়ি থেকে নিয়ে এসে বাটামপেটা!

আপলোড তারিখঃ 2016-12-31 ইং
পূর্ব বিরোধের জেরে চন্ডিপুরে ভিটে জমি নিয়ে সংঘর্ষ টেনেহেচড়ে বাড়ি থেকে নিয়ে এসে বাটামপেটা! ছবির ক্যাপশন:

`hjghj`

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়রে চন্ডিপুর গ্রামে ভিটে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল ৯টার দিকে হারুন অর রশীদের বাড়ির পাশের প্রতিবেশী আবুল হোসেনের বাড়ির লোকজন ময়লা আর্বজনা হারুনের জমিতে জোর করে নিয়মিত ফেলে যায় এতে করে দুর্গন্ধ ছড়ায় বলে হারুন বাঁধা দিলে আবুলের এর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল ও তার দুই ছেলে হারুণ ও তার স্ত্রী সাহিদার ওপর ঝাপিয়ে পড়ে মারধর করতে থাকে। এলাকাবাসী সুত্রে জানা যায়, পুর্বশুত্রুতার জের ধরেই হারুণ ও তার স্ত্রী সাহিদাকে মারধর করেছে বলে জানায় এলাকাবাসী। এ দিকে আবুল বলেন, আমার সাথে কোন পূর্বেও কোন শুত্রুতা নাই। আমার জমিতে ময়লা আর্বজনা ফেলতে বাধাঁ দিলে  কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আবুল হোসেন ছেলে জাকির হোসেন (২৮) ও মুকুল হোসেন (২৫) আবুল হোসেন ও স্ত্রী সাহিদাকে বাড়ির মধ্যে থেকে টেনে হেচড়ে বাহির করে বাটাম পিটা করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনগন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায়। এ ব্যপারে সাহিদা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)