চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী বিফ্রিঙে জেলা প্রশাসক নির্বাচন সম্পন্ন করতে সবধরনের সহযোগিতার আশ্বাস

আপলোড তারিখঃ 2016-12-27 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী বিফ্রিঙে জেলা প্রশাসক নির্বাচন সম্পন্ন করতে সবধরনের সহযোগিতার আশ্বাস ছবির ক্যাপশন:

`15698266_226784694439010_8810081852013208731_n`

নিজস্ব প্রতিবেদক: ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে গতকাল জেলা পুলিশ প্রশাসন নির্বাচনী বিফ্রিং করেছে। এসময় জেলা প্রশাসক সায়মা জেলা পুলিশের নির্বাচনী বিফ্রিংয়ে উপস্থিত হন। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বিফ্রিংয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনী জেলা রিটানিং অফিসার সায়মা ইউনুস নির্বাচনে দায়িত্ব পাওয়া সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরাপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচনে দায়িত্ব পাওয়া সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্যোশে গুরুত্বপূর্ণ বিফ্রিং প্রদান করেন। নির্বাচনী বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইন-চার্জ তোজাম্মেল হকসহ জেলা সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)