আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেফতার ৯

আপলোড তারিখঃ 2016-12-19 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেফতার ৯ ছবির ক্যাপশন:

`fdgs`আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা কাচাবাজার এলাকা থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত সন্দেহে ৯জনকে গ্রেফতার করে। জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ইমরান, মৃত লিয়াকতের ছেলে দিপু, গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে রনি, বাবুপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহাগ, গোবিন্দপুর গ্রামের রফিকুলের ছেলে শাহাব উদ্দিন, এরশাদপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাইফুল, থানাপাড়ার সোহেল শেখের ছেলে লিংকন, ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রকিব উদ্দিনের ছেলে আবীর ও মাধবপুর গ্রামের আতিয়ারের ছেলে উজ্জ্বলকে সন্ত্রাসী কার্যকলাপ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে আটক করে থানায় নিয়ে আসে। আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)