চুয়াডাঙ্গা শহরে ন্যাশনাল ব্যাটারি হাউজে দূধর্ষ চুরি ট্রাক ভিরিয়ে ২৪ লাখ টাকার মালামাল লুট

আপলোড তারিখঃ 2016-12-19 ইং
চুয়াডাঙ্গা শহরে ন্যাশনাল ব্যাটারি হাউজে দূধর্ষ চুরি ট্রাক ভিরিয়ে ২৪ লাখ টাকার মালামাল লুট ছবির ক্যাপশন:

`rr`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অবস্থিত ন্যাশনাল ব্যাটারি হাউজে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিনগত রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে। এতে দোকানে থাকা ২৪ লাখ টাকার উপরে মালামাল খোয়া গিয়েছে বলে ন্যাশনাল ব্যাটারি হাউজ কর্তৃপক্ষের দাবি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। জানা যায়, চুয়াডাঙ্গা বড় বাজার-একাডেমী রোডের টাউন ফুটবল মাঠের সামেন হ্যামকোর ডিলার ন্যাশনাল ব্যাটারি হাউজে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিনগত রাতে কোন একসময়ে এ ঘটনা ঘটছে। ন্যাশনাল ব্যাটারি হাউজের স্বত্তাধীকারী ও হ্যামকো ব্যাটারির চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ডিলার ইদ্রিস আলী ইদু জানান, কোম্পানী ডাল সিজনে প্যাকেজ দেয়। চলতি বছরের প্যাকেজে মালামালগুলো কিনে মজুদ করা হয়েছিলো। রোববার ভোরে নাইট গার্ডের মাধ্যমে খবর পেয়ে দোকানে গিয়ে দেখি দোকানের শাটার খোলা। দোকানে থাকা প্রায় ২৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরে। সেই সাথে সাটারে লাগানো তালাগুলোও খুঁজে পাওয়া যায়নি। তার ধারনা, যেহেতু দোকানে বড় গাড়ির ব্যাটারি ছিলো বেশি। যা উত্তোলন করতে ২/৩ মানুষের দরকার হবে এবং অত্র মালামাল ট্রাকে করে ছাড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ট্রাক ভিড়িয়ে মালামালগুলো নিয়ে গেছে চোরে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)