আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মধ্যে ছাগল ও রান্নার উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2016-12-15 ইং
আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মধ্যে ছাগল ও রান্নার উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:

`vsda`আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের  মধ্যে ছাগল ও অন্যান্য উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে, সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু ও খন্দকার হামিদুল ইসলাম আজম। ইউনিয়ন পরিষদের সচিব আলমঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য নাসিমা খাতুন, সুফিয়া খাতুন, ময়না খাতুন, আবু সাঈদ, ঠান্টু আলী, বিপ্লব হোসেন, মুক্তার হোসেন, বাবুল হোসেন, শফি উদ্দিন, রবিউল ইসলাম, মোমিনুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা সভা শেষে ৩৪ জন ভিক্ষুকদের প্রত্যেককে পুনর্বাসনের লক্ষ্যে ১টি করে ছাগল ও রান্নার যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)