চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

আপলোড তারিখঃ 2016-12-08 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ৬ মাস থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১ বছর থেকে ৫ বছরের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চুয়াডাঙ্গা জেলার ১ লাখ ১৮ হাজার ৬১৮ শিশুকে লাল রঙের ও ১৬ হাজার ১৯৭ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন মু. ছিদ্দিকুর রহমান ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক রেজাউল করিম ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেয়ন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম। উপস্থিত ছিলেন ই.পি.আই সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রওশন নাহার। সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম বলেন, আগামী ১০ ডিসেম্বর সারাদেশে একযোগে শিশুদের ভিটামনি এ ক্যাপসুল খাওয়ানো হবে। মেহেরপুরে তিন উপজেলায় ৪৯০টি কেন্দ্রে ৬৮ হাজার ৮৭ জন শিশুকে ভিটামনি এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪৪২জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৬৪৫জন শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানা হবে। সভায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)