ঝিনাইদহ মহেশপুরে জাল কাগজে চাকরী নিতে এসে বিপত্তি ভ্রাম্যমান আদালতে তিন যুবকের কারাদন্ড

আপলোড তারিখঃ 2016-12-07 ইং
ঝিনাইদহ মহেশপুরে জাল কাগজে চাকরী নিতে এসে বিপত্তি ভ্রাম্যমান আদালতে তিন যুবকের কারাদন্ড ছবির ক্যাপশন:

`dfwe`

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তৈরি করে বিভিন্ন ইউনিয়ন পরিষদে মহল্লাদার (চৌকিদার) পদে চাকরীর স্বাক্ষাৎকার দিতে এসে ধরা পড়ে ৩জনকে জেলে যেতে হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান তাদের আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম, জীবননগর পাড়ার নুর ইসলামের ছেলে মিনার`ল ও সামান্তা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওলিয়ার রহমান। ইউএনও আশাফুর রহমান জানান, মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চৗকিদার নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার ছিল স্বাক্ষাৎকারের দিন। সাক্ষাতকারের সময় রবিউল, মিনার`ল ও ওলিয়ার রহমান কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদ ও জাতীয় পরিচয়পত্র জাল করে জমা দেন। বিষয়টি সন্দেহ জনক হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কাগজপত্রগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এর পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩জনকে ১৫দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)