ভারতের জয়ললিতা আর নেই

আপলোড তারিখঃ 2016-12-06 ইং
ভারতের জয়ললিতা আর নেই ছবির ক্যাপশন:

`jayalalithaa_33012_1480965137`সমীকরণ ডেস্ক: ভারতের তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা গেছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভারতের জনপ্রিয় এ রাজনীতিকের মৃত্যু হয়। খবর হিন্দুস্থান টাইমসের। ৬৮ বছর বয়সী এ রাজনীতিবিদের মৃত্যুতে তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। এরপর দ্রুত তার অবস্থার অবনতি হয়। তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জয়ললিতার চিকিৎসার জন্য হৃদরোগ ও ফুসফুস বিশেষজ্ঞ এবং সংকটকালীণ পরিচর্যাবিদদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।  এদিকে জয়ললিরতার অবস্থা সংকাটাপন্ন হওয়ার খবরে হাসপাতালের সামনে ভিড় করেন তার দল এআইএডিএমকের সমর্থকরা। তারা সেখানে প্রার্থনা করেন। পরিস্থিতি সামাল দিতে অ্যাপোলো হাসপাতাল এলাকাসহ চেন্নাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুর ডিজিপি টিকে.রাজেন্দ্রন জানিয়েছেন, আইনশৃংখলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সব পুলিশ কর্মকর্তার ছুটি বাতিল করে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ৬৮ বছর বয়সী জয়ললিতা ফুসফুসে সংক্রমণের কারণে গত ২২ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)