ছবির ক্যাপশন:

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের আব্দুল হালিমের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে ২লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চাকুরী প্রার্থীর পিতা মো: দরুদ আলী দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের আব্দুল কাশেমের ছেলে আব্দুল হালিম (৩৫) একই উপজেলা বাস্তপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে দরুদ আনা (৫০) এর সাথে পূর্ব পরিচয়ের জের ধরে দরুদের পুত্র আব্দুল্লাহ আল মামুনকে সমবায় অধিদপ্তরে এম,এল,এস,এস পদে চাকুরী দেয়ার কথা বললে দরুদ রাজী হয়ে যায়। এবং আব্দুল হালিম (৩৫) দরুদ (৫০) এর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে চাকুরী দেয়ার নামে একশত পঞাশ টাকার নন- জুডিসিয়াল ষ্ট্যাম্পে সাক্ষীদের উপস্থিতিতে চুক্তি সম্পাদন করিয়া ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) আঃ হালিম (৩৫) দরুদ (৫০) এর কাছ থেকে গ্রহন করে এবং আগামী ৩মাসের মধ্যে চাকুরী দেবে বলে আশস্থ করে কিন্তুু ২বছরের বেশী সময় অতিবাহিত হলেও চাকুরী দেয়াতো দূরের কথা টাকা ফেরত দিতে করছে নানা টাল-বাহানা। দরুদ (৫০) অভিযুক্ত আঃ হালিম (৩৫) এর বাড়িতে টাকা চায়তে গেলে তাকে টাকা না দিয়ে নানা রকম হুমকী-ধামকী দিয়ে বাড়ী থেকে বের করে দিয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। এ বিষয়ে দৈনিক সময়ের সমীকরণের এই প্রতিবেদক আঃ হালিম (৩৫) এর সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করতে গিয়ে তিনার মোবাইল ফোনটি বন্ধ পাওয়াই যোগাযোগ করা সম্ভব হয়নি। উপরোক্ত বিষয়ে যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন দরুদ আলী ও তার পরিবার।
